সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

৭ কলেজের অধ্যক্ষদের সাথে জরুরি সভা ডেকেছেন ঢাবি ভিসি

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৭, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সাথে আজ জরুরি সভা ডেকেছেন ঢাকা বিম্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সব ঠিক থাকলে দুপুর সাড়ে ১২টায় ভিসি কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। রোববার দিবাগত রাতে ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষরা এক জরুরি সভা ২৭ জানুয়ারি (সোমবার) দুপুর সাড়ে ১২টায় ভিসি কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) সাত কলেজ শিক্ষার্থীদের সাথে ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগ এনে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে বিজিবি মোতায়েন করা হয়। প্রায় চার ঘণ্টা সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। রাত সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলনে আজ ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে অবরোধের কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা সড়ক ত্যাগ করে।

সর্বশেষ - অন্যান্য