সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ঢাবির ৩ হলের সামনে সতর্ক অবস্থান শিক্ষার্থীদের

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৭, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের রুখতে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি হলের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন হলগুলোর আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এমন চিত্র লক্ষ্য করা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী নীলক্ষেত, নিউমার্কেট এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে৷

সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও হাজি মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ হলের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন।

ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় একজন পুলিশ সদস্য ও একজন প্রাইভেট চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

৭ কলেজ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
নীলক্ষেতে শিক্ষার্থীদের সংঘর্ষ, নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন
বিজ্ঞাপন

এর আগে রাত ১১টা থেকেই দিকে ৭ কলেজের শিক্ষার্থীদের উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া চলমান ছিল। পরে সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় পার করে দিয়েছেন। আর সাত কলেজ শিক্ষার্থীরা নিউমার্কেট ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য