শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আসিফ মাহমুদকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল

প্রতিবেদক
editor
জানুয়ারি ২৫, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে ফেসবুকে একটি ঐক্যের বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার সেই বার্তার অংশ শেয়ার করে আসিফকে ধন্যবাদ দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শুক্রবার রাত ৮টার পর আসিফ মাহমুদ প্রথমে ফেসবুকে পোস্ট দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে আসিফ নজরুল সেই স্ট্যাটাসটি শেয়ার করে আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, We can agree to disagree. বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। জনগণের কল্যাণে কে কত অগ্রগামী এই চেষ্টা বা ডিবেট থাকবে। তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারও সঙ্গে কারও শত্রুতা থাকবে না। শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সব আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, এদেশের স্বার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

তিনি লিখেছেন, প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এই অঞ্চলের মানুষ কখনও ছাড় দেয়নি। আমরা আবারও মধ্যযুগের মতো স্বয়ংসম্পূর্ণ বেঙ্গল হিসেবে গড়ে উঠবো। পরাশক্তিগুলো আমাদের স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। উপদেষ্টা লিখেছেন, অর্থনৈতিক, সামাজিক প্রবৃদ্ধির মাধ্যমে প্রতিবেশীদের জন্য ঈর্ষার কারণ হবে বাংলাদেশ। এর জন্য প্রয়োজন মতানৈক্য স্বত্বেও কিছু বেসিক প্রিন্সিপালে সবার ঐক্যমত। তাহলেই বহিঃশত্রুরা আমাদেরকে আমাদেরই বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না।

তিনি আরও লিখেছেন, ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে স্থান পাবে জাতীয় স্বার্থ। এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ। পরে আসিফ মাহমুদের এই পোস্টের চুম্বক অংশ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে আইন উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ধন্যবাদ আসিফ মাহমুদ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, নিহত ৩০০ ছাড়াল

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

রিজার্ভ সেনা গ্রেফতার, ইসরায়েলি কারাগারে হামলা কট্টরপন্থিদের

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ

বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে

অর্থ-পরামর্শ দিয়ে উৎসাহ দেওয়ার বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে : ডিএমপি কমিশনার

আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু

অন্তর্বর্তী সরকার প্রযুক্তি খাতে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে

এখনও যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীতে নতুন কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন: ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল