মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মানবতাবিরোধী অপরাধীরা নির্বাচন করতে পারবে না: ড. বদিউল আলম মজুমদার

প্রতিবেদক
editor
জানুয়ারি ২১, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : যারা দেড় হাজার মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, গুরুতর মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যারা করেছে, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যে অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে।

বদিউল আলম মজুমদার বলেন, একটি তদন্ত কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা কারচুপিতে সহায়তা করেছে তাদের বিচার করা হোক। তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার হবে। কেউ চায় না অতীতের জায়গায় ফিরে যাক। অতীতের কারচুপির নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আ’লীগের পরিত্যক্ত অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

ধার্মিক ছেলে পেলে অভিনয় ছাড়বে প্রিয়াঙ্কা

পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’ : ভারত

বিয়ের পরিকল্পনা তানিয়া বৃষ্টির, ছেড়বেন অভিনয়ও

রাজশাহীতে বিভাগীয় কমিশনার- “শাস্তির ওপর আর কোনো ওষুধ নেই”

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব: রাজশাহী অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট

দাম্পত্যে ব্যক্তিগত সম্মান কতটা জরুরি?

চাইলেই কি আদানির সঙ্গে চুক্তি বাতিল সম্ভব?

পত্নীতলা সীমান্তে মাদকদ্রব্য জব্দ

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন