শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেফতার

প্রতিবেদক
editor
জানুয়ারি ১১, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ত্রিপুরা পুলিশ রাজ্যের খোওয়াই জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। শনিবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজ্যের তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাংলাদেশিদের ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে।

খোওয়াই জেলা পুলিশের উপ-পরিদর্শক কমলেন্দু ধর পিটিআইকে বলেছেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের মৌলভীবাজার বাসিন্দা বলে জানিয়েছেন। কাজের সন্ধানে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় ওই চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন, মঈনুদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ ও সুমন মিয়া। পুলিশের ওই কর্মকর্তা বলেন, খোওয়াই জেলার ধর্মনগরের আমির উদ্দিন নামের এক ভারতীয় নাগরিক বাংলাদেশিদের সঙ্গে ছিলেন। অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের সবাইকে শনিবার স্থানীয় আদালতে হাজির করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন দিনের রিমান্ড চেয়েছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক কমলেন্দু ধর।

সূত্র: পিটিআই।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ফের মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত

মায়ের অনুমতি নিয়েই সাইফের সঙ্গে লিভ-ইনে ছিলেন কারিনা

ভারতের সঙ্গে যুদ্ধের শঙ্কা, প্রস্তুতি নিচ্ছে আজাদ কাশ্মির

রাবি মেডিকেল সেন্টারে ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে বসার চেয়ার প্রদান

ইরানে ইসরাইলি হামলা, পুরো দায় যুক্তরাষ্ট্রকে দিল হিজবুল্লাহ

মহানবীর জন্মের মাসে মসজিদুল হারাম ও নববীতে ৫ কোটির বেশি মুসল্লি

সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দুদকের

আয়ারল্যান্ডকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী ও চুয়াডাঙ্গা

নেটিজেনদের সমালোচনার শিকার রেহাম রফিক