বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ফের মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত

প্রতিবেদক
editor
মার্চ ১৯, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ফের মা হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তিনি। কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তান এল অভিনেত্রীর কোলজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি ভক্ত-অনুরাগীদের মাঝে জানিয়েছেন।

পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘এবার মেয়েটা খুব কান্নাকাটি করছিল। আমায় ছেড়ে থাকতে কষ্ট হবে তাই। ভর্তি হওয়ার সময়ও সঙ্গে এসেছিল। তারপর বাড়ি চলে গিয়েছে। তবে মাঝেমধ্যেই আমার কথা বলছে। এখন শুধুই ভিডিও কল ভরসা।’

মায়ের কাছে থাকতে না পারলেও খালার মাধ্যমে হাসপাতালে মানসীর জন্য সুন্দর চিঠি লিখে পাঠিয়েছে ছোট মেয়ে। নবাগতকে ‘বেবি’ বলে সম্বোধন করে তাকে আগাম ভালো থাকার বার্তা দিয়েছে মানসী-কন্যা। প্রসঙ্গত, ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতার চরিত্রে নজর কেড়েছেন। ধারাবাহিক শেষ হয়েছে কিছু দিন আগে। তারপরেই মা হলেন মানসী। বছর সাতেকের এক কন্যাসন্তান রয়েছে তার।

সর্বশেষ - অন্যান্য