সোমবার , ২২ এপ্রিল ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

৯৭ মিনিটে গোল, অপরাজিতই থাকলো লেভারকুসেন

প্রতিবেদক
admin
এপ্রিল ২২, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : গত ১৯ এপ্রিল টানা ৪৪ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপের ক্লাব ফুটবলে নতুন রেকর্ড করেছিল বেয়ার লেভারকুসেন। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছিল জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।

কিন্তু গতকাল সোমবার রাতে বুন্দেসলিগার ম্যাচে লেভারকুসেনের সেই রেকর্ডগড়া জয়রথ থেমে যাওয়ার শঙ্কায় পড়েছিল। তবে শেষ পর্যন্ত তাদের থামাতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড।

ম্যাচের মূল সময়ে ১-০ গোলে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ে সপ্তম মিনিটে (৯৭ মিনিটে) ডর্টমুন্ডের সেই গোল শোধ করে দেয় লেভারকুসেন। এতে ১-১ গোলে ড্র করে টানা ৪৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করলো জাবি অ্যালানসোর শিষ্যরা।

গতকাল কঠিন লড়াইয়ের পর ম্যাচের ৮১ মিনিটে আচমকা গোল পেয়ে যায় ডর্টমুন্ড। স্কোর করেন নিকলাস ফুলক্রাগ। আর লেভারকুসেনের হয়ে সেই গোল শোধ করেন জোসিফ স্টেনিসিক। ফ্লোরিয়ান উইর্টজের কর্নার থেকে গোল করেন তিনি।

গত সপ্তাহে ওয়ের্ডার ব্রেমানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতেছে লেভারকুসেন। বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ১২০ বছর পর বড় কোনো শিরোপা জিতলো অ্যালানসোর শিষ্যরা।

বর্তমানে ৩০ ম্যাচে টেবিলের শীর্ষে থাকা লেভারকুসেনের পয়েন্ট ৮০। আর অ্যাথেলেটিকো মাদ্রিদকে ৫-৪ ব্যবধারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা ডর্টমুন্ডের পয়েন্ট সমান ম্যাচে ৫৭। তাদের অবস্থান টেবিলে পঞ্চমস্থানে। একই সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে বায়ার্ন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রকল্পের দুর্নীতি প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে : পরিকল্পনা উপদেষ্টা

সোনা পাচার করা অভিনেত্রীকে নিয়ে বিধায়কের কুরুচিকর মন্তব্য

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু : সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ‍মির্জা ফখরুলের

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্হা নেওয়ার দাবি আরইউজের

ইয়ামি গৌতমের ফিটনেস ও সুন্দর ত্বকের পেছনের রহস্য

গুমের সাথে হাসিনার সম্পৃক্ততা, নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া উচিত হবে না: রূপা হক

ঘন ঘন আঙুল ফোটানোর অভ্যাস ভালো নাকি খারাপ?

আজ শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি, নিরাপত্তার চাদরে পাকিস্তানের ৩ শহর

ফাইল ছবি

এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করে আদেশ জারি