বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সচিবালয়ের আগুন লাগা ভবনে আছে যেসব মন্ত্রণালয়

প্রতিবেদক
editor
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রায় ৬ ঘণ্টা ধরে জ্বলছে সচিবালয়। প্রশাসনের এই প্রাণকেন্দ্রের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সবগুলো বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুন লাগা ভবনটিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস ছিল। বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে।

এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ২০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিসকর্মী মো. সোহানুর রহমান সোহান (২৮) মারা গেছেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সহকর্মীর মৃত্যুর খবর জানার পরেও আগুনের সঙ্গে লড়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। একই সময়ে আহত হয়েছেন হাবিবুর রহমান (২৬) নামে একজন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব: রাজশাহী অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট

ইসরায়েল-গাজার সশস্ত্র গোষ্ঠী প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প

কাশিমপুর কারাগারে তীব্র উত্তেজনা, নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অবস্থান

অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা হারাল বাংলাদেশ

জুলাই গণহত্যার বিচার দ্রুত শুরু করতে চান : আইন উপদেষ্টা

ঐকমত্যে আসা সংস্কার বর্তমান সরকারকে বাস্তবায়ন করতে হবে : নূর

এইচএসসিতে রাজশাহী বোর্ডে বেড়েছে পাসের হার, এবারও এগিয়ে মেয়েরা

রাজশাহীর মোহনপুরে জামায়াত কর্মী খুন, সড়ক অবরোধ বিক্ষোভ তীব্র নিন্দা ও প্রতিবাদ

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের অনুরোধ : মির্জা ফখরুল