বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জনগণ ইসলামী দলের মধ্যে ঐক্য কামনা করছে : জামায়াত আমির

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৯, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন এ দোয়াই করি। বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা এই সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এখনো তারা ইসলামী আদর্শের উপর অটল ও অবিচল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি সবসময়েই পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি যার যার জায়গা থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে তা পূরণ করার জন্য আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সারওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতাহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও মাওলানা ডা. ইলিয়াস খান প্রমুখ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কেন রণবীরকে প্রেমিক হিসেব চান না, সোজাসাপ্টা জানিয়ে দেন আনুশকা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নের মডেল পরিবর্তন করতে হবে : রিজওয়ানা হাসান

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাবি শিক্ষক ফোরামের দোয়া

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ নিয়ে যা জানা গেল

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত

৪৪তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরে

হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশে যে বার্তা দিলেন জামায়াত আমির

মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন একজন উপদেষ্টা : মির্জা ফখরুল

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত ইস্যু পরিবর্তনের অপকৌশল: ফখরুল

দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?