রবিবার , ৩০ জুন ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

উড়ো ফোনের জ্বালায় অতিষ্ঠ অভিনেত্রী শ্রীলেখা মিত্র

প্রতিবেদক
editor
জুন ৩০, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: তারকাদের ফোন নম্বর ছড়িয়ে পড়লে কী ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হন তারা, তা আর আলাদা করে বলার প্রয়োজন রাখে না। সম্প্রতি টালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে ঘটলো এমন ঘটনা। ফোন নম্বর ছড়িয়ে পড়ায় বিরক্তিকর পরিস্থিতির শিকার অভিনেত্রী। শনিবার সামাজিক মাধ্যমের এক পোস্টে এ কথা জানান শ্রীলেখা নিজেই। অভিনেত্রীর কথায়, ‘কিছু অজ্ঞাত লোক আমার নাম ব্যবহার করে ফোন নম্বর ছড়িয়ে দিয়েছে। যেটি ঘটানো হয়েছে টেলিগ্রামকে ব্যবহার করে।

ফলে কয়েকদিন ধরে অন্তত ১০-১৫ টা অপ্রয়োজনীয় ফোন এসেছে। এমনকি তাদের দাবি, আমার নাকি তাদের সঙ্গে কথা হয়েছে। কার পাকা ধানে মই দিলাম, ভাবছি।’ শুধু তাই নয়। ওই পোস্টের শেষেই শ্রীলেখা আরেকটি বিস্ফোরক প্রশ্ন রেখেছেন যে, ‘তুমি যে-ই হও না কেন, আমি কেন তোমাদের জন্য হুমকি হতে যাব?’ বরাবরই সোশাল মিডিয়ায় সক্রিয় শ্রীলেখা মিত্র।

ঠোটকাঁটা স্বভাবের জন্য খ্যাতি আছে তার। নিজের জীবনযাপনের ধরণ নিয়ে বরাবরই স্পষ্টবাদী তিনি। কখনোই কোনো কিছু নিয়ে রাখঢাক রাখেন না। ফলে স্পষ্ট কথা বলার জেরে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন। টালিউডের পাশাপাশি এখন মুম্বাইতেও যাওয়া আসা রয়েছে শ্রীলেখার। সম্প্রতি সুধীর মিশ্রর ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তবে কলকাতা ছেড়ে সেখানে গেঁড়ে বসার চিন্তা নেই তার।

সর্বশেষ - অন্যান্য