বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দিনাজপুরে চার দিন ধরে দেখা মিলছে না সূর্যের

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১২, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দিনাজপুরে চার দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ক্রমশ তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে ঘন কুয়াশার সঙ্গে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তখনও এ অঞ্চলে সূর্যের সূর্যের দেখা মেলেনি।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সর্বত্রই কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। সেই সঙ্গে বইছে হিমবাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। এমন অবস্থার মধ্যেও জীবিকার তাগিদে খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হচ্ছেন। শীতের পাশাপাশি কুয়াশা বেশি হওয়ায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এতে দূরপাল্লার পরিবহন চলছে ধীর গতিতে।

কৃষক মোস্তাকিম হোসেন বলেন, আজ ৪ দিন ধরে রোদ নেই। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে আলু গাছে সমস্যা দেখা যাচ্ছে। কীটনাশক স্প্রে করে কাজ হচ্ছে না। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

সর্বশেষ - অন্যান্য