বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে ৩ জন গ্রেফতার

প্রতিবেদক
editor
নভেম্বর ২৮, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (২৭ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়। এরপর রাতে তাদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়। রাজশাহী জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের সুমন মিয়া (২৪), রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মো. রাকিব (১৯) এবং নগরীর বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পরিদর্শক লক্ষ্য করেন পরীক্ষা দিতে বসা সুমন মিয়ার সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে সুমন জানান, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন। এরপর ডিবি পুলিশের একটি দল গিয়ে সুমনকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন সংলগ্ন নদীর পাড় থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
তিনি আরো জানান, সুমন মিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টায় আছেন। টাকার বিনিময়ে তিনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেন বলেও জিজ্ঞাসাবাদকালে জানিয়েছেন।
মামলা দায়েরের পর তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক রুহুল আমিন।

সর্বশেষ - অন্যান্য