শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

প্রতিবেদক
editor
নভেম্বর ১৬, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। গতকাল সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদমর্যাদাধারী এই নেতা। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবীর বলেন, আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম।

হুমায়ুন কবীর বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসাবে বিবেচনা করে, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা। দীর্ঘ প্রায় ১৫ বছর পর গত ৯ নভেম্বর শনিবার লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবীর।

সর্বশেষ - অন্যান্য