সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘স্বৈরাচারের দোসর উপদেষ্টাদের সরিয়ে না দিলে আন্দোলনের হুশিয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’

প্রতিবেদক
editor
নভেম্বর ১১, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেছেন, স্বৈরাচারের দোসর উপদেষ্টাদের অবিলম্বে সরিয়ে দিতে হবে। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সোমবার (১১ নভেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে সমবেত হন।

নগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হলে সেখানে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এসময় তারা বলেন, বাংলাদেশের সব বৈষম্য দূরীকরণে যেই বিপ্লব সংঘটিত হয়েছে তার ফলাফল ‘শূন্য’ হতে চলেছে। কারণ বর্তমানে সরকারও একইভাবে বৈষম্য জারি রেখে চলছে। এই সরকারকে কেন নির্দিষ্ট কোন বিভাগ থেকে এত সংখ্যক উপদেষ্টা দিতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে তো দেশের প্রতিটি বিভাগের মানুষই অংশ নিয়েছে।

কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, রাশেদ রাজন, মো. রাতুল প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - অন্যান্য