বুধবার , ২২ মে ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সমালোচকদের একহাত নিলেন পরীমণি

প্রতিবেদক
editor
মে ২২, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ঢালিউড নায়িকা পরীমণি সম্প্রতি কন্যাসন্তান দত্তক নিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন। এবার সমালোচকদের একহাত নিলেন এ নায়িকা।পরীমণি তার সমালোচকদের বিদ্রুপ করে দীর্ঘ পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে পরীমণি জানিয়েছেন, তার কঠিন আত্মবিশ্বাসের পেছনে বন্ধুদের চেয়ে শত্রুদের ভূমিকা ব্যাপক। প্রায়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে পরীমণি। কিন্তু এসব সমালোচনা মোটেই পাত্তা দেন না। বরং কাজের প্রতি তার একাগ্রতা আর আত্মসচেতনতা আরও প্রবল হয়ে ওঠে।

এ প্রসঙ্গে পরীমণি লিখেছেন, ‘ওরা আমার বিচার করতে বসে যায় বার বার! তাতে এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে। আহা! যদি জানত!’ কিন্তু সমালোচনা অগ্রাহ্য করতে মোটেই নারাজ নন পরীমণি। এ প্রসঙ্গে পরীর ভাষ্য, ‘বিবেচনা করেছি, নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি। এর ফলে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছি এবং তাতে সব সময় ঝুলিতে আরও ভালো কিছু যুক্ত হয়েছে। আমাকে খোঁচা দিয়ে ভেঙেচুরে দিতে গিয়ে আরও ইস্পাতকঠিন করে দিয়েছে।’ তিনি আরও লিখেছেন, ‘সমালোচক জ্ঞানীদের সাদরে গ্রহণ করুন। আপনার উন্নতিতে সাহায্য করবে তারা!’ পরীমণির যখন যা মন যা চায়, তা-ই করেন। কারো কথায় কান দেওয়ার মতো যেন তার একদম নেই।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

অবশেষে থামলেন শান্ত, হলো না ড্যাডি সেঞ্চুরি

লেবানন থেকে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

র‌্যাব বিলুপ্তির দাবি জানালেন ফরহাদ মজহার

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

নিবন্ধন না থাকলে আ’লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

রাজশাহীতে দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী ২ বাস ৩ কর্মী নিহত, আহত ৫০

প্রভাসের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন দিশা

যুক্তরাষ্ট্র ২৭ হাজার ক্ষুধার্ত শিশুর পুষ্টিসমৃদ্ধ খাদ্য ধ্বংস করছে

অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান

বাবরের ব্যাটিং দেখে পুরো বিশ্ব হাসছে, বিশ্রাম নেওয়া উচিত : বাসিত