মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে কলকাতা

প্রতিবেদক
editor
মে ২১, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আইপিএলে দুই বার চ্যাম্পিয়ন হলেও, কোনো আসরের লিগপর্বেই এমন দাপুটে অবস্থান ছিল না কলকাতা নাইট রাইডার্সের। ১৪ ম্যাচের ৯টিতে জিতে এবার তারা সবার আগে প্লে–অফে পা রেখেছিল, আরেকটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। প্রথম কোয়ালিফায়ারে অবশ্য তাদের আজকের প্রতিপক্ষও ছিল শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ। অথচ লিগপর্বে রানবন্যা বইয়ে দেওয়া দলটিকেই কি না একপ্রকার উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে কলকাতা। হায়দরাবাদের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তারা মাত্র ২ উইকেটেই পেরিয়ে গেছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজকের (মঙ্গলবার) ম্যাচটিকে নিজের পুরোনো ক্যালিবার দেখানোর সুযোগ হিসেবে বেছে নিয়েছেন মিচেল স্টার্ক (৩৪ রানে ৩ উইকেট)। অথচ আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী এই অস্ট্রেলিয়ান গতিতারকা চলমান সপ্তদশ আইপিএলের শুরু থেকেই বেশ খরুচে বোলিং করে আসছিলেন। তার সঙ্গে মিলে হায়দরাবাদের মেরুদণ্ড আগেই ভেঙে দেন বরুণ চক্রবর্তী। যদিও অধিনায়ক প্যাট কামিন্সের শেষের ঝড়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় দলটি। এর আগে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রাহুল ত্রিপাঠি ৫৫ ও হেইনরিখ ক্লাসেন ৩২ রান করেন।

হায়দরাবাদের বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেডকে দ্বিতীয় বলেই ফিরিয়েছেন স্টার্ক। এরপর অজি পেসার আরও দুই উইকেট নিয়েছেন। মিতব্যয়ী বোলিংয়ে বরুণ ২টি এবং হারশিত রানা নেন ১ উইকেট। এদিকে, ম্যাচ হারলেও সুযোগ শেষ হয়ে যায়নি কামিন্সদের। প্রথম এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে, সেখানে বিজয়ী দল ফাইনালে কলকাতার মুখোমুখি হবে।

সর্বশেষ - অন্যান্য