শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাবিতে ইউনিস্যাবর ট্যালেন্ট হান্ট-৩ ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক
editor
নভেম্বর ১, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের কারিকুলার ও কো-কারিকুলার কার্যক্রমে উদ্বুদ্ধকরন ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ট্যালেন্ট হান্ট-৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।প্রতিযোগিতাটির আয়োজন করে ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগ।  শুক্রবার নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্সে সকাল ১০ টা থেকে শুরু হয় প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব।

এতে রাজশাহী বিভাগের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। দলগতভাবে প্রায় ৮৫টি এবং এককভাবে প্রায় ১১৫ জন অংশগ্রহণ করেন। গত ২৮ সেপ্টেম্বর থেকে প্রোগ্রামটি শুরু হয়। প্রথম ধাপে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং প্রত্যেক সেগমেন্ট হতে ১০জনসহ মোট ৪০জন কে নিয়ে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ৪টি ভিন্ন সেগমেন্ট ছিল। সেগুলো হলো- প্রবলেম সলভিং, স্লাইড মেকিং, ইনোভেটিভ পোস্টার ডিজাইন, ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং। ফাইনালে প্রবলেম সলভিং-এর বিচারক হিসেবে ছিলেন, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার মো. আব্দুল মোমেন ও বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রভাষক এ.টি.এম. শহীদ পারভেজ। স্লাইড মেকিং-এ বিচারক হিসেবে ছিলেন ম্যারিকে বাংলাদেশ লিমিটেডের সিনিয়র টেরিটরি ম্যানেজার মো. রেজওয়ানুল হক ও হেগুয়াং ইলেক্ট্রনিক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক এক্সিকিউটিভ সাব্বির আহমেদ।

পোস্টার ডিজাইনের বিচারক ছিলেন, জিংগো কোম্পানি লিমিটেডের ডিজাইনার অনুপ মন্ডল ও ইউনিস্যাব রাজশাহী বিভাগের প্রাক্তন সদস্য অনিক চন্দ্র শীল। এছাড়াও কন্টেন্ট রাইটিং-এ বিচারক ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যাল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ইমরান হোসেন। দিনব্যাপী অনুষ্ঠিত ফাইনাল রাউন্ড শেষে প্রতিযোগীদের প্রতিটি সেগমেন্টে ৩টি করে মোট ১২ টি অ্যাওয়ার্ড সহ বিভাগীয় স্বীকৃতি দেয়া হয়। পাসাপাশি প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারী ও বিজয়ীদের সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইউনিস্যাবের সহকারী আঞ্চলিক সম্পাদক ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ম্যানেজমেন্ট ইস্টাডিস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. জহুরুল আনিস, ইউনিস্যাবের প্রাক্তন উপ-আঞ্চলিক সম্পাদক রাশেদ মোল্লা, প্রাক্তন আঞ্চলিক সম্পাদক সাব্বির আহমেদ, প্রাক্তন প্রশাসনিক সমন্বয়কারী সুমাইয়া ইসলাম উর্মি, প্রাক্তন আঞ্চলিক সম্পাদক অনিক চন্দ্র শীল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি

বয়সে বড় নারীতে কেন আটকান পুরুষরা?

ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস

‘ড. ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানেরটা কেন হবে না?’

পাঠ্যবইয়ে সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

মেসির বাড়ি গুঁড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা

হাসিনা-রেহানাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক

আমরা সাহস দেখিয়েছি, সামনের পার্লামেন্টে প্রজ্ঞা দেখিয়ে ছাড়ব : সামান্তা শারমিন

সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের যেভাবে আর্থিক সহায়তা ও ত্রাণ পাঠাবেন