বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

এবার নেতার ছেলের প্রেমে সারা আলি খান

প্রতিবেদক
editor
অক্টোবর ৩১, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ব্যক্তিগত জীবন নিয়ে কোনও রাখঢাক নেই বলিউড হিরো সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের। বয়সে ছোট থেকেই কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, বাবার সামনে বসেই অবাধে তা বলে যেতে পারেন। ২০১৮ সালে ‘কেদারনাথ’ন ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাইফ কন্যা। তার জনপ্রিয়তা যেমন বাড়ছে, একইসঙ্গে ঘটছে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা।

নিজের প্রথম ছবি মুক্তির আগেই জানিয়েছিলেন যে, অভিনেতা কার্তিক আরিয়ানকে তার পছন্দ। এরপর তার সঙ্গে ছবি করা থেকে শুরু করে প্রেম, সবটাই হয়েছে। যদিও শেষে গিয়ে টেকেনি তাদের সম্পর্ক। এরপর শোনা যায়, আরেক প্রেমিক বীর পাহাড়িয়ার কাছেই নাকি ফিরে গেছেন সারা। এবার নব্য নায়িকাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন চর্চা।

জানা গেছে, এবার কোনো অভিনেতা নয়, নেতার ছেলের সঙ্গে নাকি প্রেম করছেন সারা! সম্প্রতি তার কেদারনাথ দর্শনের ছবি নাকি সেই প্রমাণই দিচ্ছে। শুরু হয়েছে চর্চা। প্রতি বছরই কেদারনাথ দর্শন করতে যান সারা। কখনও ভাইয়ের সঙ্গে, কখনও জাহ্নবী কাপুরের সঙ্গেও গিয়েছেন। এবার সারার কেদারনাথ যাত্রার সঙ্গী ছিলেন সেই নেতার ছেলে-এমনটিই চর্চা।

সম্প্রতি কেদারনাথ দর্শনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সারা। কিন্তু কার সঙ্গে গেছেন, তার আভাস দেননি। যদিও সামাজিক মাধ্যমে এখন অনেক কিছুই আড়াল করা কঠিন। তাতে একরকম ধরাই পড়েছেন সারা! অভিনেত্রীকে কেদারনাথে পূজা দিতে দেখা গেছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। আর তা নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের চর্চা সারা-অর্জুনের সম্পর্ক নিয়ে।

অর্জুন প্রতাপ পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিংহ বাজওয়ার ছেলে। পাঞ্জাবে বিজেপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।যদিও অর্জুন চলচ্চিত্র জগতের লোক। ভারতের অন্যতম নামী মডেলও। একাধিক ব্র্যান্ডের প্রচার দূত হিসেবেও কাজ করেছেন। বলিউড অভিনেত্রীদের সঙ্গেও তার ওঠাবসা। তবে রাজনৈতিক অঙ্গনের লোকেদের সঙ্গে সারার প্রেম এই প্রথম নয়। এর আগেও সারা রাজনৈতিক প্রভাবশালী পরিবারের এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অর্জুন-সারা কেউই।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ছাত্রীনিবাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রকে হারিয়ে উরুগুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন

ভক্তদের সুখবর দিলেন পরিণীতি চোপড়া

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান

কখন মবের প্রকোপ কমে যাবে, জানালেন আইন উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে গুলি-ককটেল বিস্ফোরণ করে টেন্ডার বাক্স লুট, উত্তেজনা

ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি শহীদুল হকসহ ছয়জন

গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট প্রাবোয়ো

ইউক্রেনের ‘সবচেয়ে বড় সমস্যা’ কী, জানালেন ট্রাম্প