বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রানের পাহাড় গড়তে চলেছে দক্ষিন আফ্রিকা

প্রতিবেদক
editor
অক্টোবর ৩০, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই ব্যাকফুটে চলে যেতে হয়েছিলো বাংলাদেশ দলকে। নিরেট ব্যাটিং উইকেট। যার ফলে সারাদিন ৮১ ওভার বল করে মাত্র ২টি উইকেট নিতে পেরেছিলো বাংলাদেশ দলের বোলাররা। প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন দু’জন। ১০৬ রান করে ত্রিস্টান স্টাবস আউট হয়ে গেলেও ১৪১ রান নিয়ে উইকেটে ছিলেন টনি ডি জর্জি। আজ দ্বিতীয় দিন সকালে জর্জি এবং বেডিংহ্যাম মিলে দক্ষিন আফ্রিকাকে অনায়াসে ৪০০ রানের দিকে নিয়ে যাচ্ছিলেন।

জর্জি আর বেডিংহ্যাম মিলে ১১৬ রানের বিশাল জুটি গড়ে ফেলেন। অবশেষে তাইজুল ইসলামের ঘূর্ণি কথা বলতে শুরু করে। দ্রুত একের পর এক – তিনটি উইকেটের পতন ঘটান তিনি। ফিরিয়ে দেন বেডিংহ্যাম, টনি ডি জর্জি এবং কাইল ভেরেইনিকে। ৩৮৬ থেকে ৩৯১ – এই ৫ রানের মধ্যে ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। এ নিয়ে ১৪তম বার তিনি টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নিলেন। রানের পাহাড় গড়তে চলেছে দক্ষিন আফ্রিকা। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেট হারিয়ে ৫২৭। ৭৮ রান নিয়ে রায়ান রেকিলটনউইয়ান মুলদার এবং  সেনুরান ব্যাট করছেন ৪৭ রানে। তাইজুল ইসলাম একাই নেন ৫ উইকেট।

সর্বশেষ - অন্যান্য