শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

হঠাৎ তদন্তকারী সংস্থায় তলব তামান্নাকে

প্রতিবেদক
editor
অক্টোবর ১৯, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : অভিনেত্রী তামান্না ভাটিয়াকে তলব করছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপের অভিযোগে বৃহস্পতিবার নায়িকাকে জিজ্ঞাসাবাদ করে ইডি গুয়াহাটি। ‘এইচপিজেড টোকেন’ নামের এক মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত আর্থিক কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল অভিনেত্রীকে। যেখানে বিটকয়েন এবং অন্যান্য কিছু ক্রিপ্টোকারেন্সি খনির অজুহাতে বেশ কয়েকজন বিনিয়োগকারীকে প্রতারিত করা হয়েছিল বলে অভিযোগ।

‘এইচপিজেড টোকেন’ অ্যাপের একটি অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য কিছু অর্থ পেয়েছিলেন। সেই টাকাও তছরুপের অংশ। সেই কারণেই তামান্নাকে জিজ্ঞাসাবাদ করেন। ইডি জানিয়েছে, ‘প্রিভেনশনস অফ মানি লন্ডারিং’ ধারার অধীনে এই অভিনেত্রীর বয়ান রেকর্ড হয়েছে। অভিযোগ তামান্না ভাটিয়া এই অ্যাপ সংস্থা আয়োজিত একটি ইভেন্টে ‘সেলিব্রিটি অ্যাপিয়ারেন্স’ করার পরিবর্তে অর্থ পান। তবে তার বিরুদ্ধে ‘অপরাধমূলক’ কোনও অভিযোগ নেই।

পুলিশ জানিয়েছে যে এইচপিজেড টোকেন মোবাইল ফোন অ্যাপ্লিকেশনটি অভিযুক্তরা বিনিয়োগকারীদের ‘প্রতারণা’ করতে ব্যবহার করেছিল। অপরাধ লুকাতে ‘ডামি’ পরিচালকদের দ্বারা পরিচালিত ‘শেল কোম্পানি’ অ্যাপের সাথে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মার্চেন্ট আইডি খোলা হয়েছিল। প্রসঙ্গত, আগস্টে একসঙ্গে তামান্নার দুটি ছবি মুক্তি পেয়েছে- ‘স্ত্রী ২’ ও ‘বেদা’। ব্লকবাস্টার ছবি স্ত্রী-তে মূলত আইটেম নাচের জন্যই দেখা মিলেছে তার। ‘আজ কি রাত’ গানে তামান্নার তালে নেচেছে গোটা দেশ। এছাড়াও ‘বেদা’ ছবিতে জন আব্রাহাম, শর্বরী ওয়াঘের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণী সুন্দরী। আপাতত বিজয় বার্মার সঙ্গে প্রেম সম্পর্ক নিয়ে চর্চায় নায়িকা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নিজ ঘরেই নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ভারত

মেক্সিকোকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ছেলেকে নিয়ে ‘নেতিবাচক মন্তব্যে’ ক্ষুব্ধ অপূর্বর সাবেক স্ত্রী

আর্জেন্টিনার একাদশে ফিরছেন মেসি!

হাইপ তৈরি করে গুমের বিচারের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা : চিফ প্রসিকিউটর

৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

বাইডেনের প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠছে শীর্ষ ডেমোক্র্যাটদের মধ্যে

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

রাজশাহীতে আ’লীগের সাবেক এমপি এনামুলের কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

চুয়াডাঙ্গায় এনসিপিকে শুভেচ্ছা জানাতে সড়কে শিক্ষার্থীরা, ক্ষোভ সার্জিসের