বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

৩ মামলায় গ্রেফতার দেখিয়ে আতিকে কারাগারে প্রেরণ

প্রতিবেদক
editor
অক্টোবর ১৭, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পরে তাকে আদালতে নেওয়া হয়। এদিন শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরো দুই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে এই দুই মামলায় গ্রেপ্তার দেখান।

এসময় আসামিপক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন তার জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘বন্ধুকে’ পরাজিত দেখে খারাপ লাগছে কোহলির

সংসদে আমি কী করতে পারি তা আ.লীগের সময় দেখেছেন : রুমিন ফারহানা

ভূমিকম্প : মিয়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা

স্বামীর কিছুই ভালো লাগে না স্ত্রীর, জুটি মোশাররফ-তানিয়া

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে ছিল নারীরা: ড. ইউনূস

চট্টগ্রাম-১৪ তে ফলাফলের তালিকায় অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

মধ্যপ্রাচ্যে সংঘাত, ট্রাম্পের ‘ডোন্ট কেয়ার’ মনোভাব ও বিশ্বকাপ ঝুঁকি

চলতি বছরের বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

জুলাই আন্দোলনে রাজশাহীতে দুই শিক্ষার্থী হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল