রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পূজার প্যান্ডেলে দেখা মিলল পরীমণির!

প্রতিবেদক
editor
অক্টোবর ১৩, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : পূজার উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা। মণ্ডপে বিভিন্ন আয়োজনে নিজেদের প্রাণের এই উৎসব বরণ করে নিচ্ছেন তারা। বাংলাদেশের পাশাপাশি ভারতেও উৎসবমুখর পরিবেশে হয় শারদীয় দুর্গোৎসব। দেশটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যায় বেশি হওয়াতে সেখানে পূজা ঘিরে নেওয়া হয় নানা উদ্যোগ, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারও পর্যটক।

তবে পশ্চিমবঙ্গে এবারের দুর্গোৎসবে ভিন্নভাবে দেখা মিলল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির উপস্থিতির। তবে না, বাস্তবে নয়! সেখানকার কয়েকটি মণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে ওপার বাংলায় এই নায়িকার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার। বিষয়টি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরী নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’ কলকাতার বিভিন্ন মণ্ডপে নিজের সিনেমার পোস্টার দেখে খুব খুশি হয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথাও।

দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমায় পরী মণিকে দেখা যাবে ‌‌‘লাবণ্য’ চরিত্রে। যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টলিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম। আর মধুমিতাকে দেখা যাবে ‘দেবযানী’ চরিত্রে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। পূজার পর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

৪৯ বছর ধরে ভারত ফারাক্কা বাঁধ পেতে বাংলাদেশের মানুষকে হত্যা করছে : ফরিদা আখতার

কুয়েট উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় রুয়েট উপাচার্যের উদ্বেগ

সুইডেনের রাজার কাছে রাষ্ট্রদূত ওয়াহিদার পরিচয়পত্র পেশ

সালমান-বেক্সিমকো সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৭ মামলার চার্জশিট দিচ্ছে সিআইডি

‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ ঘোষণা হতে যাচ্ছে রাজশাহী বিভাগ

কমলাপুরে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই

ফখরুলের সঙ্গে বৈঠকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীে দলের নেতারা

নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

হজ পালনে সৌদি আরব গেছেন ১৫ হাজার ৫১৫ বাংলাদেশি

পাকিস্তানে ট্রেনে হামলা: নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার দেড় শতাধিক যাত্রী, নিহত ২৭ জঙ্গি