বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মণিপুরে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: কারফিউ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন আরও থমথমে। এমন পরিস্থিতিতে বুধবার রাজ্যজুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।

এর আগে, মণিপুরে এক সপ্তাহের বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজ্যের তিন জেলায় কারফিউ জারি করা হয়। পাশাপাশি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার। কারফিউর মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন।

ভারতীয় একটি সংবাদ সংস্থায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার কারফিউ চলাকালে ইম্ফল পশ্চিমের কাকওয়া এলাকায় মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ চলছে। একদিকে শিক্ষার্থীরা পাথর ছুড়ছেন, অপর দিক থেকে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

গভীর নিম্নচাপে পরিণত ‌‘রেমাল’, নামলো মহাবিপৎসংকেত

ঐকমত্যে আসা সংস্কার বর্তমান সরকারকে বাস্তবায়ন করতে হবে : নূর

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

চিন্ময়ের গ্রেফতারে শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন: রিজভী

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৫ মাসের মধ্যে সর্বনিম্ন

ইউনূসসহ বিদায়ী উপদেষ্টারা হস্তান্তর করেছেন লাল পাসপোর্ট

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫৫, নিখোঁজ ২৫০

‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

লুটপাট-অশান্তি না করার অনুরোধ : পরী

আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা