বুধবার , ১৫ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কারিনার নাম লেখা ট্যাটু মুছে ফেললেন সাইফ?

প্রতিবেদক
editor
মে ১৫, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সম্পর্কের গোড়ার দিকে সাইফ আলি খান তার বাম হাতে কারিনার নাম লেখা ট্যাটু করিয়েছিলেন। কিন্তু সম্প্রতি সাইফের একটি ছবি সামাজিক মাধ্যমে আসতেই দেখা গেছে সেই ট্যাটু উধাও! পরিবর্তে জায়গা দখল করেছে নতুন একটি ট্যাটু। কারিনার নাম সরিয়ে নতুন নকশা করা হয়েছে, না কি নামের ওপরেই নতুন ডিজ়াইন করে তা ঢেকে দেওয়া হয়েছে, তা বিশদ জানা যায়নি এখনো।

তবে সাইফের নতুন ট্যাটু দেখামাত্রই উদ্বেগ প্রকাশ করেছেন একাংশ। বিশেষত অনুরাগীদের আশঙ্কা, তা হলে কি দাম্পত্যে ফাটল দেখা গেছে? তাদের অনুমান, পারস্পরিক বোঝাপড়ার সমস্যার জেরেই কারিনার ট্যাটু সরিয়ে ফেলেছেন সাইফ। কিন্তু কয়েক দিন আগেও জুটির ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ্যে এসেছিল। নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার আগে চুম্বনের ভিডিও প্রশংসা কুড়িয়েছিল। দাম্পত্যের ১১ বছর পার, তবু সম্পর্কে উষ্ণতা কমেনি এতটুকু। তা হলে হঠাৎ কী এমন ঘটল?

সূত্রের খবর, বর্তমানে সাইফের একটি ছবির শুটিং চলছে। ছবিতে সাইফ অভিনীত চরিত্রের এই বিশেষ ট্যাটু রয়েছে। স্পষ্টতই, শুধু চরিত্রের প্রয়োজনেই এই ট্যাটু করিয়েছেন বলি অভিনেতা। জানা গেছে, সাইফের হাতে কারিনার নাম লেখা ট্যাটু রয়েছে যথাস্থানে। কারিনার নামের ওপরেই এই সাময়িক ট্যাটু করা হয়েছে। শুটিং শেষ হলে নতুন ট্যাটু মুছে ফেলা হবে এবং পুনারায় কারিনার নাম লেখা ট্যাটুর দেখা মিলবে সাইফের হাতে।

সর্বশেষ - অন্যান্য