বুধবার , ১৫ মে ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বিজেপির মতো চোর পার্টি একটাও নেই : মমতা

প্রতিবেদক
editor
মে ১৫, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ

তৃণমূল কোনও দিন বাংলায় হারবে না, মন্তব্য মমতার

তৃণমূল কোনও দিন বাংলায় হারবে না। কোনও বিজেপি নেতার ঠাকুরদার ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার। হুগলির জনসভা থেকে মন্তব্য মমতার। তিনি বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডারে কেউ হাত লাগালে খুন্তি, হাঁড়ি, কড়ার খেলা হবে। জানে না বাংলা অন্য রকম। মা-বোনেরা জোট বাঁধলে ওদের বদলে দিতে বেশি সময় লাগবে না।’’ তিনি সিএএ এবং এনআরসি করতে দেবেন না বলেও জানালেন মমতা।

বিজেপি দেশটাকে জেলে ভরে দিয়েছে: মুখ্যমন্ত্রী

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘বিজেপি দেশটাকে জেলে ভরে দিয়েছে। নিজেরা দেশের টাকা লুট করছে। চোর-ডাকাতদের নিজেদের ওয়াশিং মেশিনে ঢুকিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সারা দেশ বুঝতে পারছে চিজ় ক্যায়া হ্যায়। সারা বিশ্ব বুঝতে পারছে কী চলছে দেশে। চার দফায় বিজেপি হারছে। বাকি তিন দফাতেও হারবে। জুমলাবাজি করেও জিততে পারবে না।’’

বিজেপি বাংলাকে চায় না: মুখ্যমন্ত্রী

মমতা বলেন, ‘‘বিজেপি বাংলাকে চায় না। বাংলাকে ভালবাসে না। বিজেপির জেতার অঙ্ক নেই। সন্দেশখালির চক্রান্ত দেখলেন তো। চক্রান্ত করে আবার রেগে যাচ্ছে। যা খুশি করে জিততে চাইছে বিজেপি।’’

মোদী গ্যারান্টি ফোরটোয়েন্টি: মমতা

‘মোদী গ্যারান্টি’ নিয়েও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রতিটা কাজে ভাঁওতা দিচ্ছে। কোনও ফোরটোয়েন্টি গ্যারান্টি। রবীন্দ্রনাথকে চেনেন না। ছবি উল্টো করে ধরেছিলেন। আর বিজ্ঞাপনে বলছে যে উনি বাংলার নেতা। বাংলার দুর্ভাগ্য কোনও দিন হবে না। ও রকম নেতাকে কোনও দিন বাংলা গ্রহণ করবে না।’’

মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন

মমতা আরও বলেন, ‘‘নির্বাচন কমিশন এক বারও দেখেছে মানুষের গরমে কত কষ্ট হয়! এক বারও মানুষের কথা ভেবেছে? নিজেরা এসি ঘরে বসে থাকে। বাংলার সঙ্গে অন্যায় করার প্রতিবাদে এক জন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছিলেন।’’

আয়ুষ্মান কার্ড নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

আয়ুষ্মান কার্ড নিয়ে কেন্দ্রের সরকারকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘আয়ুষ্মান কার্ড করতে বলে। কেন করব? আমাকে ৫০ শতাংশ টাকা দিতে হবে। সব জায়গাতে চিকিৎসা পাবে না। সবাই এই কার্ডও পাবে না। তা হলে এই কার্ড কেন করব? মোদী বলছেন ৭০ বছরের পর আমি চিকিৎসা দেব, আপনার নিজের বয়স কত হয়েছে? নির্বাচনের আগে কেন এই কথা বলেননি? নির্বাচনের সময় বললে নির্বাচনী আচরণবিধি ভাঙা হয়। মোদী তা ভাঙছেন। আর নির্বাচন কমিশন পুতুলের মতো বসে রয়েছে। মোদী ঘোরাচ্ছে আর ওরা ঘুরছে।’’

মোদীকে কটাক্ষ মমতার

বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘বিজেপি কোনও কাজ করেনি। জিতলে ১৫ লক্ষ দেবে বলেছিল বিজেপি, কিন্তু দেয়নি। এই সব মোদীর ভাঁওতা। চাকরিও দেওয়া হয়নি ছেলেমেয়েদের। টোটালটাই ভাঁওতা। আমি ওঁর নাম দিয়েছি প্রচারবাবু। নিজের প্রচার ছাড়া কিছু চায় না। যে কোনও পোশাক পরে ছবি তুলে ফেলবেন। ছবি তুলতে আর প্রচার করতে ভালবাসেন।’’

না বলে অনেক কাজ করেছি মানুষের জন্য: মুখ্যমন্ত্রী

মমতা বলেন, ‘‘আপনারা জানেন একটি নির্বাচনে রাজনৈতিক দলকে মানুষ ভোট দেয় দায়বদ্ধতা দেখে। আমরা সমস্ত প্রতিশ্রুতি পালন করি। লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি। বিনা পয়সায় রেশন দিচ্ছি। কৃষকদের ১০ হাজার করে দিচ্ছি। না বলেও অনেক কাজ করেছি।’’

facebookwhatsapptwitter
timer শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ১৪:২৯ key status

প্রচার শুরু করলেন মমতা

প্রচার শুরু করলেন মমতা। তিনি বলেন, ‘‘এত রোদের মধ্যে যে ভাবে এসেছেন তা দেখে আমি আপ্লুত। বিজেপিকে হারাতে গেলে একটা একটা সিট খুব গুরুত্বপূর্ণ। বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের অস্তিত্ব থাকবে না। মা-বোনদের সম্মান থাকবে না। চাকরি ভুলে যান।’’

হুগলির পর মমতার গন্তব্য হাওড়া

হুগলির পর মমতার গন্তব্য হাওড়া। সেখানে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই বিজেপির রথীন চক্রবর্তীর। প্রসূনের সমর্থনে আজ সভা করবেন মমতা। পর পর তিন বার হাওড়া থেকে জিতেছেন প্রসূন।

হুগলিতে মুখ্যমন্ত্রী

বুধবার জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে তিনি হুগলি লোকসভা এলাকায় তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন। এই সভাটি হবে চুঁচুড়া বিধানসভা এলাকায়। ২০১৯ সালে তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে হারিয়ে জয়ী হন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এ বার হুগলি লোকসভায় লকেটের সঙ্গে লড়াই রচনার।

সূত্র: আনন্দ বাজার

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের শনাক্তে কাজ চলছে : আইজিপি

অভিষেক হচ্ছে সামিত সোমের, শুরুর একাদশে নেই জামাল

‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২১’ পেয়েছে ৬ শ্রেণির ২০ শিল্প প্রতিষ্ঠান

গ্রুপসেরা হয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা

১২৭ জনেকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি জান্নাতের

রাজশাহীতে অতিবৃষ্টিতে ১০ কোটি ২৭ লাখ টাকার ক্ষেতের ফসল নষ্ট

গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশের ডাক রাবি প্রশাসনের, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

সাঁথিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা

আইসিসি থেকে এখনো চিঠি পায়নি : আসিফ আকবর

লন্ডনে জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা