রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘তুমি ভুল পেশায় রয়েছ’, মেয়ে এষাকে কেন বলেছিলেন মালিনী?

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউডে আত্মপ্রকাশের পর থেকেই মা হেমা মালিনীর সঙ্গে তুলনার মুখে পড়তে হয়েছে এষা দেওলকে। ১৮ বছরে তার প্রথম ছবি। স্বাভাবিকভাবেই এ ধরনের সমালোচনা শুনে ভেঙে পড়েছিলেন এষা। তার কথায়, ‘আমার তখন মাত্র প্রথম ছবি। মা দুশো ছবিতে অভিনয় করে ফেলেছেন। মায়ের অভিনয়ের সঙ্গে আমার তুলনা কী ভাবে করছে?’

অভিনেত্রীকে নিয়ে গভীরভাবে লেখালিখি হয় সেই সময়। তার মুখমণ্ডল নাকি নায়িকাসুলভ নয়! যদিও পর্দায় নিজেকে দেখে অভিনেত্রীর মনে হয়েছিল, চরিত্রের সঙ্গে মানানসই লাগছে তাকে। হেমা মালিনী মেয়েকে বলেছিলেন, “তুমি ভুল পেশায় রয়েছ। কিন্তু কেন বলেছিলেন কথাটি?

সে সময় পুরো বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে কথা বলেন এষা। মাকে জানান, তাকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তাতে রীতিমতো ভেঙে পড়ছেন তিনি। তার কথায়, ‘মাকে বলেছিলাম, আমাকে নিয়ে যে ধরনের প্রতিবেদন লেখা হচ্ছে তাতে আমি খুবই বিপর্যস্ত। কী ভাবে সামলাব বুঝতে পারছি না।’ মেয়ের কথা শুনে হেমা প্রশ্ন করেছিলেন, ‘তুমি এখানে কেন?’ মায়ের প্রশ্নের জবাবে এষা বলেছিলেন, ‘ছোটবেলা থেকেই অভিনয়ের ইচ্ছে আমার।’

এর পরে হেমা বলেন, ‘তা হলে নিজের লক্ষ্যে স্থির থাক। এটা তোমার পেশার অংশ মাত্র। তুমি আমার মেয়ে, তুলনা তো হবেই। কিন্তু তুমি যদি এতে প্রভাবিত হয়ে পড়, তা হলে তুমি ভুল পেশা বেছে নিয়েছ।’ তিনি আরও যোগ করেন, ‘যদি মনে হয় সামলাতে পারবে, তা হলেই এগিয়ে যাও এই পেশায়।’ এষা দেওল এই কথা স্মরণ করে জানান, মায়ের পরামর্শই তার জীবনের পথ প্রদর্শক।

সূত্র: আনন্দবাজার

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

এশিয়া কাপ ট্রফি নিয়ে গেছেন এসিসি সভাপতি, ভারতকে দেওয়া হবে কী?

কাঠমান্ডু কনফারেন্সে মাতৃভাষায় সাংবাদিকতা বিস্তারে সার্কভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান

বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন মোনালিসা

‘আইসিসি ভারতের হাতের পুতুল’ ক্রিকেট বিশ্ব ভাঙার গুঞ্জন

এখনও যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ বিএমডিএর বিরুদ্ধে

আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের বিরুদ্ধে মামলা

অনেকে লুকিয়ে আছে, খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ নেবেন পুতিন, হুঁশিয়ারি ট্রাম্পের

ভিনিসিয়ুসের জোড়া গোলে বার্সেলোনাকে পেছনে ফেলে শীর্ষে রিয়াল মাদ্রিদ