রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সবুজ বেনারসিতে লাস্যময়ী দীপিকা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : শিগগিরই বাড়িতে আসছে নতুন সদস্য। তার আগে স্বামী রণবীরকে নিয়ে মুম্বাইয়ে মন্দিরে আশীর্বাদ নিতে গেলেন দীপিকা পাড়ুকোন। এ সময় তার পরনে ছিল সবুজ সিল্কের বেনারসি শাড়ি। যাতে তাকে আরও লাস্যময়ী দেখা গেছে। দীপিকা পাড়ুকোনের পরনের শাড়িটির নকশা করেছেন অনিতা শ্রফ আদাজানিয়া।

অনিতা বলেন, ‘সবুজ রংটি বংশবৃদ্ধি ও উন্নতির প্রতীক। তাই বিশেষ দিনের কথা মাথায় রেখে দীপিকা সবুজ শাড়িটি বেছে নিয়েছেন। এই বিশেষ শাড়িটি মীনাক্ষী মন্দিরের মাদুরাই দেবীকে উৎসর্গ করা হয়েছিল।’ চক্র মোটিফসহ বেনারসি শাড়িটির চওড়া পাড় নজর কেড়েছে সবার। শাড়িটি জুড়ে ছিল সোনালি জরির কারুকাজ।

তবে দেবী মাদুরাইকে যে শাড়ি অর্পণ করা হয়েছিল তাতে তানচুই কারুকাজ করা ছিল। দীপিকার পক্ষে সেই ভারী শাড়ি পরা সম্ভব হবে না বলে তানচুইয়ের কারুকাজ খুলে ফেলা হয়। বাকি শাড়িটি হুবহু একই রাখা হয়। শাড়িটি তৈরি করতে ছ’মাসেরও বেশি সময় লেগেছে। শাড়ির সঙ্গে খুব বেশি মেকআপ করেননি দীপিকা। মাথায় খোঁপা, ছোট একটি টিপ, ছিমছাম দুল আর ন্যুড মেকআপেই সেজেছেন বলিউডের মস্তানি।

সর্বশেষ - অন্যান্য