শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

বন্যাদুর্গতদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন : মাহি

প্রতিবেদক
editor
আগস্ট ২৪, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়ছে দেশ। এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। বাড়িতে পানি উঠে যাওয়ায় ছাদে আশ্রয় নিচ্ছেন বহু দুর্গত মানুষ। এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি এক পোস্ট দিয়ে বাসায় যা আছে তাই দিয়ে বন্যাদুর্গতদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পোস্ট করে মাহি লিখেছেন, ‘আপনার বাসায় যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি আমার বাচ্চার আর আমার পুরানো যত কাপড় আছে সেগুলো এবং খাবার পানি পাঠাচ্ছি ইনশাআল্লাহ। আপনারাও কিছু করেন।’ এ আহ্বানের সঙ্গে মাহির ভক্ত-অনুরাগীরা একাত্মতা পোষণ করে তাকে সাধুবাদ জানিয়েছেন। কমেন্ট বক্সে রুনা আক্তার নামে এক ভক্ত লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ করেছেন আল্লাহ আপনাকে তৌফিক দেক অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবার ইনশাআল্লাহ।’

ফারজানা নামে আরেকজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজকে আমিও কিছু দিয়ে শরিক হয়েছি,আমাদের এখান থেকে টিম যাবে আগামীকাল, ওরা এলাকার সব বাসা এবং মসজিদ থেকেও টাকা উঠিয়েছে। আল্লাহ বন্যার্ত সকল এলাকার লোকজনকে হেফাজত করুন।’ রাবেয়ার ভাষ্য, ‘আপনি ভালো কাজ করে যাচ্ছেন এজন্য অসংখ্য ধন্যবাদ, এই মুহূর্তে আপনার মতো আরো সবাইকে এগিয়ে আসার অনুরোধ রইলো।’

উল্লেখ্য, বন্যায় সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কাল থেকে শুরু হচ্ছে রাকসুর মনোনয়নপত্র বিতরণ

রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতির পশ্চিমা আহ্বান একেবারে মিথ্যা : পুতিন

১৪৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ, ভারতের দরকার ৯৫

রাতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে খালেদা

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, বাধা মানছেন না পর্যটকরা

চুয়াডাঙ্গায় এনসিপিকে শুভেচ্ছা জানাতে সড়কে শিক্ষার্থীরা, ক্ষোভ সার্জিসের

বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা কমনওয়েলথ মহাসচিবের

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

বাংলাদেশ নিয়ে তৎপর পাকিস্তান, চলছে হাইপ্রোফাইল বৈঠক-তৈরি কৌশলপত্র

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্যে দিয়ে আরএমপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত