বুধবার , ১৫ মে ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

গরমের দাপট কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে

প্রতিবেদক
editor
মে ১৫, ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আবারও গরমের দাপট ফিরছে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে। বাতাসে বাড়তি আর্দ্রতার ফলে বাড়ছে অস্বস্তিও। বাতাসে বাড়তি আর্দ্রতার কারণে আকাশ আংশিক মেঘলা থাকবে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ার কারণে ভ্যাপসা গরম থাকতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।

যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৮ ডিগ্রি কম।

সর্বশেষ - অন্যান্য