সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শেখ হাসিনাসহ ১৪৮ জনকে আসামি করে হত্যা মামলা

প্রতিবেদক
editor
আগস্ট ১৯, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর মিরপুরে লিটন হাসান লালু ওরফে হাসান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাসানের ভাই মিলন এ মামলা দায়ের করেন। এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী মামলার বিষয় নিশ্চিত করেছেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য মাইনুল হোসেন খান (নিখিল), ইলিয়াস মোল্লা, কামাল আহমেদ মজুমদার, আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি হারুন-অর-রশীদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য সচিব এস এম মান্নান (কচি)।

মামলায় অভিযোগ করা হয়, দেশে ছাত্র-জনতার ন্যায্য ও যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে হাসান ৪ আগস্ট মিছিলে অংশগ্রহণ করেন। দুপুর ২টার দিকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, হারুন-অর-রশীদ, আসাদণজ্জামান খান কামাল, বিপ্লব কুমার ও হাবিবুর রহমানের নির্দেশে অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামা ২০০/৩০০ জন ছাত্র-জনতার আন্দোলনে অবৈধ অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে।

অজ্ঞাত আসামিদের বুলেটে হাসান গুলিবিদ্ধ হন। আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট হাসান মারা যান তিনি। প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এ নিয়ে তার বিরুদ্ধে ১৬টি মামলা হলো; যার মধ্যে ১৫টি মামলাতেই হত্যার অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পাকা আমের ক্ষীর তৈরির রেসিপি

আগামী নভেম্বর থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে: খাদ্য উপদেষ্টা

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর: দুদক

হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

ফিলিস্তিন মুক্ত হওয়া না পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে : শহিদুল আলম

ছড়িয়ে পড়ে রণবীরের সঙ্গে গোপন ছবি, যেভাবে নিজেকে সামলান মাহিরা

যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা কমনওয়েলথ মহাসচিবের

বন্যা পরবর্তী পুনর্বাসন দ্রুত সম্পন্ন করার কাজ চলছে : নাহিদ ইসলাম