রবিবার , ৪ আগস্ট ২০২৪ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দেবের নায়িকা ফারিণ

প্রতিবেদক
editor
আগস্ট ৪, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ফের টালিগঞ্জে তাসনিয়া ফারিণ। ‘প্রতীক্ষা’ শিরোনামের একটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন দেব। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে এটি পরিচালনা করবেন অভিজিৎ সেন। এ সিনেমা দিয়ে ফের জুটি বাঁধছেন ‘প্রজাপতি’ সিনেমায় জনপ্রিয়তা পাওয়া দেব এবং মিঠুন চক্রবর্তী। এখানেও বাবা- ছেলের ভূমিকায় আসছেন দুজন।

ফারিণকে নির্বাচন করার বিষয়ে সংবাদমাধ্যমটিকে পরিচালক অভিজিৎ বলেন, ‘তাসনিয়াকে অতনু রায়চৌধুরীই নির্বাচন করেছেন। তার অভিনয় আমারও খুব ভালো লাগে।

দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।’ নির্মাতাদের বরাত দিয়ে আনন্দবাজার আরও জানিয়েছে ‘প্রতীক্ষা’র শুটিং শুরু হবে নভেম্বর মাসে। এর সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যধারণ হবে।

ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শক তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত। ‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল। অতনু ঘোষের ছবিতে অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসরে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছে তিনি।

সর্বশেষ - অন্যান্য