শুক্রবার , ১২ জুলাই ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

প্রিয়াঙ্কা হাজির অনন্ত-রাধিকার অনুষ্ঠানে

প্রতিবেদক
editor
জুলাই ১২, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন পরিণীতি চোপড়ার বিয়ে হয়েছে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। এতে প্রিয়াঙ্কা না আসায় ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছিলেন।

এ নিয়ে তার মা মধু চোপড়া সে সময় জানিয়েছিলেন, ‘মেয়ে-জামাই কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি।’ জানা গিয়েছিল, নিক জোনাসের কনসার্ট ট্যুর থাকলেও বিয়ের দিন কোনো অনুষ্ঠান ছিল না।

ধু তা-ই নয় চলতি বছর মার্চ মাসে আরেক চাচাতো বোন মীরা চোপড়ার বিয়েতেও তিনি উপস্থিত ছিলেন। এ নিয়েও ঢের আলোচনা-সমালোচনা হয়েছে! নিজের দুই বোন মীরা-পরিণীতির বিয়েতে না এলেও এবার অনন্ত রাধিকার বিয়ের জন্য স্বামী নিককে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে থেকে উড়ে এলেন প্রিয়াঙ্কা।

গতকাল (১১ জুলাই) বিকেলেই নিক জোনাসকে নিয়ে মুম্বাইতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা অবশ্য জামনগরে অনন্ত-রাধিকার বিবাহ আগের অনুষ্ঠানে আসেননি।

আজ (১২ জুলাই) বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। হিন্দু বৈদিক মতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনন্ত-রাধিকা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে বিয়ের জমকালো আসর। অতিথি তালিকাতেও থাকছে বিরাট বড় চমক।

শোবিজ ভুবন থেকে রাজনীতি-এমনকি বিশ্বের বড় বড় শিল্পপতিরাও থাকছেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে। বরিস জনসন, কিম কার্দাশিয়ান, টনি ব্লেয়ার থেকে শুরু করে হাই প্রোফাইলের ব্যক্তিত্বরা হাজির থাকছেন আম্বানি পরিবারের বিরাট আয়োজনের বিয়ের অনুষ্ঠানে।

জানা গেছে, অনন্ত-রাধিকার বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। এর পরের দিন মঙ্গল উৎসব মানে ওয়েডিং রিসেপশন। সব অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। এখন নিক-প্রিয়াঙ্কা কোন ডিজাইনারের পোশাকে সাজবেন এ বিয়েতে তা দেখার জন্য মুখিয়ে রয়েছে অনুরাগীরা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌপরিবহন উপদেষ্টার বৈঠক

এমপি আনোয়ারুল খুনের রোমহর্ষক বর্ণনা দিলেন ডিবিপ্রধান

পশ্চিমবঙ্গের স্বাধীনতা ঘোষণা করতে মমতার প্রতি আহ্বান

ভারতকে উড়িয়ে সুপার এইট শুরু দক্ষিণ আফ্রিকার

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের পাশে রাকসু ও বিভিন্ন ছাত্রসংগঠন

রাজশাহীর মোহনপুরে জামায়াত কর্মী খুন, সড়ক অবরোধ বিক্ষোভ তীব্র নিন্দা ও প্রতিবাদ

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়, জানাল ভারত

আতিফ আসলামের কনসার্টে ঢুকতে পারলেন না শবনম ফারিয়া