অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী ১০ মে সমাবেশ ও মিছিল করবে বিএনপি।
রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার (৬ মে) মহানগর দক্ষিণের সদস্য (দফতরের চলতি দায়িত্ব) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


















