বুধবার , ৪ মার্চ ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
editor
মার্চ ৪, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মোঃ জাওয়াদুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে তার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১২টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আতাউর রহমান স্মৃতি পরিষদ ও সচেতন রাজশাহীবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প ও প্রশাসনিক কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তারা দাবি করেন, রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকল্পে অনিয়ম হয়েছে এবং ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

মানববন্ধন থেকে বক্তারা বর্তমান সরকারের কাছে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি শাহজাহান আলী বরজাহান, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, ক্যাবের রাজশাহী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, খোন্দকার মোস্তাফিজুর রহমান রেজা প্রমুখ।

সর্বশেষ - অন্যান্য