সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

শিরোপার দৌড়ে কি ছিটকে গেল ম্যানসিটি

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : এই বছরে এখন পর্যন্ত ভালো সময়ের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। ২০২৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে তারা। সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে এসেছে মাত্র সাত পয়েন্ট। সবশেষ গতকাল (রোববার) টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ক্লাব। তবে যতক্ষণ সুযোগ আছে, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন কোচ পেপ গার্দিওলা।

২-২ গোলের ব্যবধানে ম্যাচটি ড্র করেছে ম্যানসিটি। অথচ বিরতিতে তারা গিয়েছিল ২-০ ব্যবধানে এগিয়ে থেকে। আবার পয়েন্ট হারানোর কারণে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৬। পরের লিগ ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। সামনে তাই কঠিন পরীক্ষা।

তাই বলে হাল ছাড়ছেন না গার্দিওলা। মিকেল আর্তেতার দলকে ছোঁয়ার প্রত্যাশা তার, ‘এখনো ১৪ ম্যাচ খেলার বাকি। যতক্ষণ সুযোগ আছে, আশা থাকবে। এমনটা হয়। আমি জানি অতীতে এই ধরনের ম্যাচগুলোতে সবসময় জেতার একটা পথ খুঁজে বের করা যায় এবং আজ সেটা হয়নি। অনেক কিছুতে আমাদের অসুবিধা আছে, কিন্তু খেলোয়াড়রা ফিরে আসছে, অনেক বিষয়ে আমি তাদের মধ্যে ভালো কিছু করার দৃঢ়তা দেখেছি।’

বরখাস্তের গুঞ্জনে ইতি টেনেছেন টটেনহ্যাম কোচ থমাস ফ্রাঙ্ক। চ্যাম্পিয়ন্স লিগে দলকে শেষ ষোলোতে তোলার পর বড় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট আদায়। এই সাফল্যই ফ্রাঙ্কের চাকরি বাঁচিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমি খুব খুশি যে অবশেষে বড় দ্বিতীয়ার্ধের থেকে পয়েন্ট বের করতে পেরেছি। আমি মনে করি আমরা দিনকে দিন বিকশিত হচ্ছি। খেলোয়াড়দের নিয়ে খুব গর্বিত।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন

বৈশাখে বিনোদন দেবেন অপূর্ব-সাবিলা

বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধি দলের রুয়েট পরিদর্শন

নিজের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন তামান্না!

জয়ের ধারায় ফিরে শীর্ষে ৭ পয়েন্টে এগিয়ে লিভারপুল

আইন মন্ত্রণালয়ের বিবৃতি : ভারতের গণমাধ্যমের প্রতিবেদন কাল্পনিক

যে জেনারেল একসময় গ্রেফতার করেছিল, তার সঙ্গেই বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট

স্যুটকেসে ফ্যাশন ইনফ্লুয়েন্সারের মরদেহ রাখল প্রাক্তন প্রেমিক

দুর্গাপূজা উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় আজ

নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন