সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বিএনপির : ফখরুল

প্রতিবেদক
editor
জানুয়ারি ১৯, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনের ওপর বিএনপির শতভাগ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা বিএনপির।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় শপথ নিয়েছি। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায়ের পর নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি গড়ে তোলা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত করবো, এই শপথ নিয়েছি।

নির্বাচন কমিশনে যাচাই-বাছাইয়ের সময় সমস্যা হয়। তবে তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে। এই কমিশনের প্রতি বিএনপির শতভাগ আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচনে এই কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

২১’শের পথ ধরেই দেশের গণতান্ত্রিক স্বাধিকারের সংগ্রাম অর্জিত হয়েছে : তারেক রহমান

হোলি উৎসবের কারণে ভারতে বহু মসজিদে পিছিয়ে গেল জুমার নামাজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ভালোভাবে চলে না: গণশিক্ষা উপদেষ্টা

ভারতের সবচেয়ে ধনী নায়িকা ঐশ্বরিয়া, সম্পত্তির পরিমাণ কত

রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষণা

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানো সম্ভব কী?

রাজশাহীতে আ’লীগ নেতা লিটনের চাচাতো ভাইয়ের বাড়িতে সেনা ও পুলিশের যৌথ অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার

দুবাইয়ে কী করছেন জান্নাত?

পাচার করা অর্থের নথিপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন : রিজভী

আনার হত্যা মামলায় মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর