মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

উপাচার্য অধ্যাপক আব্দুর রাজ্জাক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি নির্বাচিত

প্রতিবেদক
editor
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ এই পদের জন্য নির্বাচিত করা হয়। মঙ্গলবার রুয়েটের তথ্য ও জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উপাচার্যদের এই সংগঠনটি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে চলেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নির্ধারণ ও উন্নয়নে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, নতুন ও যুগোপযোগী কোর্স চালু, বিদ্যমান পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং গবেষণার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি প্রশাসনিক ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন, কৌশলগত পরিকল্পনা গ্রহণ এবং অভিন্ন নীতিমালা বাস্তবায়নে পরিষদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনায় বাজেট পরিকল্পনা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বহিরাগত উৎস থেকে গবেষণা ও উন্নয়নমূলক তহবিল সংগ্রহে সহায়তা করাও পরিষদের অন্যতম দায়িত্ব। উচ্চশিক্ষা সংক্রান্ত আইন ও নীতিমালা প্রণয়নে সরকারকে সুপারিশ প্রদান এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেও পরিষদটি কার্যকর ভূমিকা রেখে চলেছে।

এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাককে রুয়েটের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সর্বশেষ - অন্যান্য