শনিবার , ২৯ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

প্রতিবেদক
editor
জুন ২৯, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে নয়াপল্টনে সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা। দলীয় প্রধানের মুক্তির দাবিতে তিনদিনের সমাবেশ কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি পালন করছেন তারা। ১ জুলাই মহানগর পর্যায়ে এবং তিন জুলাই জেলা পর্যায়ে একই কর্মসূচি পালিত হবে। শনিবার (২৯ জুন) বিকেল পৌনে ৩টায় ওলামাদলের গোলাম মোস্তফার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২টার আগেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায়। এতে কার্যালয়ের সামনের দুই পাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকালে বৃষ্টির মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছয়টি পিকআপের ওপর অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়। টাঙানো হয় ব্যানার। মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং অন্য পাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হয় মাইক। সকাল থেকেই ঢাকা মহানগরের পাশাপাশি আশপাশের জেলা ও মহানগর থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও সমাবেশে অন্যদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, আসাদুজ্জামান রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া, সাইয়েদুল ইসলাম বাবুল, প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী শপু, সহপল্লী উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, নিপুন রায় চৌধুরী, কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত রয়েছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শান্তির জন্য মরছে হুথিরা : ডোনাল্ড ট্রাম্প

চাঁদাবাজি-লুটপাট বন্ধে পিআর পদ্ধতি নির্বাচনের বিকল্প নেই : অধ্যাপক মুজিবুর

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ এগিয়ে মেয়েরা

বাচ্চাগুলোর জন্য বুক ফেটে যাচ্ছিল : সাদিয়া আয়মান

ডিএমপির ৩২ থানার ওসিকে বদলি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভুটানের প্রধানমন্ত্রী

প্রবাসী ভোটাররা কোনোদিন ভোট দিতে পারেননি : নির্বাচন কমিশনার

স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে সায়মা ওয়াজেদের সাথে মেয়র লিটনের আলোচনা

হাসিনার নির্দেশেই গুলি, বিবিসির ভেরিফিকেশন বিচারে স্বচ্ছতা বাড়াবে : গাজী তামিম

ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ