নিজস্ব প্রতিবেদক : যৌন নিপিড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বিশ্ববিদ্যালয় থেকে স্হায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সিন্ডিকেটের ৫৪৫ নং সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদা আঞ্জুকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন অধ্যাপক আব্দুল আলিম, অধ্যাপক শাহীন জোহরা, অধ্যাপক সালমা আক্তার ও অধ্যাপক পিটার। এছাড়া কমিটিতে ৬টি ব্যাচ থেকে ১জন করে ছেলে ও মেয়েসহ মোট ১২ জন শিক্ষার্থী যুক্ত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা প্রফেসর সাদিকুল ইসলাম সাগরকে বিশ্ববিদ্যালয় থেকে স্হায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তিনি পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবেন না।


















