সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো : বিদ্যা সিনহা

প্রতিবেদক
editor
জানুয়ারি ৫, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের আরও একটি বছর পূর্ণ করলেন এই গ্ল্যামার কন্যা। আজ ৪ জানুয়ারি মিম ও সনি পোদ্দারের বিবাহবার্ষিকী। ছুটির আমেজে থাকা মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি।

যেখানে ধরা দিয়েছেন ভিন্ন এক লুকে। শেয়ার করা ছবিতে দেখা যায়, মিমের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের ফ্লোর টাচ গাউন। অন্যদিকে তার জীবনসঙ্গী সনি পোদ্দার বেছে নিয়েছিলেন গাঢ় কমলা রঙের টি-শার্ট।

ছবির ক্যাপশনে মিম তার অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, ‘ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো, আমাদের শুভ বিবাহ বার্ষিকী।’ অভিনয় দিয়ে বরাবরই দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী ব্যক্তিজীবনেও বেশ সফল।

২০২২ সালের আজকের এই দিনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। ক্যারিয়ারের ব্যস্ততা সামলে মিম ও সনির এই একান্ত সময় কাটানো বেশ প্রশংসা কুড়াচ্ছে নেটদুনিয়ায়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাকসু নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচারণা

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির মতবিনিময়

‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ড. মুহাম্মদ ইউনূস

কাশিমপুর কারাগারে তীব্র উত্তেজনা, নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অবস্থান

‘বাংলাদেশ আপনাদের অনুগত রাষ্ট্র থাকবে, এই চেতনা থেকে বেরিয়ে আসুন : সাইফুল হক

ভারতের নদীর পানি পাকিস্তান পাবে না : হুঁশিয়ারি মোদির

উচ্চতর লক্ষ্য নির্ধারণে ব্যবস্থা কার্যকর হলেও বাস্তবে অগ্রগতি নেই : রিজওয়ানা হাসান

মেসিই বিশ্বের সেরা ফুটবলার, তারপর ইয়ামাল : গাভি

মেয়ে কবে ডেটে যায় সেটাও জানি : স্বস্তিকা

ভারতে বড় দায়িত্ব পেলেন ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা