বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

কালো শাড়িতে ভাবনা

প্রতিবেদক
editor
জুন ২৭, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে সব ধরনের লুকেই ভালো লাগে। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকে তিনি নজর কাড়েন।

কখনো তিনি শাড়িতে আবার কখনো পশ্চিমা পোশাকে অনুরাগীদের মাঝে ধরা দেন। সবটাতেই তিনি অপরূপা। শাড়ি যেন তার নতুন প্রেম নয়। সব মিলিয়ে ভাবনার যেন সবকিছুতেই সমান পারদর্শী।

বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাবনা ভক্তদের মাঝে ৮টি ছবি শেয়ার করেছেন। যেখানে মোহনীয় লুকে তাকে দেখা গেছে। ছবি পোস্ট করে ক্যাপশনে আদ্রিয়ান মাইকেল একটি ভালোবাসার উক্তি লিখেছেন যার অর্থ  ‘আমি একজন প্রেতাত্মা যে বীরত্ব, রোম্যান্স এবং প্রেমে বিশ্বাসী।’

এ অভিনেত্রীকে সুইমিং পুলের পাশে কাজল চোখে কালো শাড়িতে কপালে ছোট্ট টিপ আর ঠোঁটে গোলাপি লিপস্টিক কানে ঝুমকাকে অন্য রকম সুন্দর লাগছে ভাবনাকে।

ভাবনার চোখের চাহনি ও হাসি যেন অনুরাগীদের ঘায়েল করে ফেলবে। পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ। ভাবনার পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। হাবিবুল ইসলাম হাবিব নামে একজন লিখেছেন, এই সময়ের আলোচিত সবার গ্রহনযোগ্য নায়িকা আশনা হাবিব ভাবনা’র জয় হোক।

উল্লেখ্য, ছোট পর্দায় দীর্ঘদিনের অভিনয়ের পর ২০১৭ সালে ভয়ংকর সুন্দর সিনেমা দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করে থাকেন তিনি। গেল বইমেলায় মুক্তি পেয়েছে ভাবনার বই।

সর্বশেষ - অন্যান্য