মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন ঘটনা নয় : আখতার হোসেন

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৬, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন ঘটনা নয়। তাই হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সহমর্মিতা চাই না, বিচার চাই।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর বাংলামোটর থেকে শহীদ মিনার পর্যন্ত বিজয় র‍্যালি শেষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আখতার বলেন, এবারের নির্বাচন শুধু মার্কা বা প্রতীকের নয়, এটি সংসদ ও গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের নির্বাচন। আমরা সেই লক্ষ্যেই ভোটের পক্ষে প্রচার চালিয়ে যাব।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মহান বিজয়কে নিজেদের ‘বিজয়’ হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি করেছেন। এটি মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।

আগ্রাসনবিরোধী যাত্রায় প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরো উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সর্বশেষ - অন্যান্য