সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
editor
ডিসেম্বর ১৫, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।সোমবার দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন ফরম (ফরম-১) সংগ্রহ করেন। এসময় সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তার নিকট প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়।

মিজানুর রহমান মিনু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি। বিএনপি নেতারা জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যেকোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।

এ বিষয়ে নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে নির্বাচন অফিসে পৌঁছেছে। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্টার সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা।

মনোনয়নপত্র সংগ্রহকালে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য