বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সোনালি শাড়িতে মোহময়ী অপু

প্রতিবেদক
editor
ডিসেম্বর ৪, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রায়ই নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। সদ্যই সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দিলেন নতুন রূপে; যা প্রকাশ হতেই নায়িকার মোহময়ী সৌন্দর্যে মুগ্ধ ভক্ত ও অনুরাগীরা।

বুধবার সন্ধ্যায় অপু বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। দেখা যায়, সোনালি রঙের নকশাযুক্ত শাড়ি এবং মানানসই গহনায় সেজে নিজেকে মেলে ধরেছেন অপু বিশ্বাস। সঙ্গে পরেছেন নেকলেস, দুল, চুড়ি ও হীরার মতো অলংকার। এছাড়াও তার চুলে ফুলের খোঁপা পুরো সাজটিতে ভিন্ন মাত্রা এনে দেয়।

শুধু তাই নয়, ক্যাপশনে লিখেছেন চমকপ্রদ একটি কথাও! লিখেছেন, ‘এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।’

মূলত একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। আর সেখানেই ফুটে উঠল নায়িকার অপরূপ সৌন্দর্য। নিয়মিত  মডেলিং এবং ফটোসেশনের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করা এই নায়িকার স্টাইলকে ভক্তরা প্রশংসা করে থাকেন; এবারও ব্যতিক্রম হয়নি। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।’

এদিকে, প্রায় দুই বছরের বিরতির পর এবার নতুন সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস। রোম্যান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমার নাম ‘সিক্রেট’। ছবিতে তিনি চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে অভিনয় করছেন। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।

সর্বশেষ - অন্যান্য