বুধবার , ২৬ জুন ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আজেন্টিনা জার্সিতে ফারিণ-মেহজাবীন

প্রতিবেদক
editor
জুন ২৬, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। এ তালিকায় বাদ যায়নি তাসনিয়া ফারিণ ও মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনা বনাম চিলির জমজমাট ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেট লাইফ স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন মেসিভক্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিয়া ফারিণ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেহজাবিনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।

যেখানে দুইজন ভক্ত-অনুরাগীদের মাঝে আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে এক ভিন্নলুকে ধরা দিয়েছেন। সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা এ দুই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। রশিদ নামে একজন লিখেছেন, ‘আপনারা দুইজন একসাথে গিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ, অভিনন্দন আপনাদের।’ এম ফাহাদ নামে আরেকজন লিখেছেন, ‘এতটা ভালোবাসেন আর্জেন্টিনাকে আগে ভাবি নাই সত্যিই অনেক সুন্দর লাগছে আপনাকে দুজনকেই।’

খাইরুল ইসলাম নামে এক ভক্ত লিখেছেন, ‘দেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে তারা দুজন আজকের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধন্যবাদ মেহজাবিন ও ফারিনকে।’ উল্লেখ্য, খেলা শুরুর প্রথমার্ধের হতাশা আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজকেই মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

ছবি-সংগৃহীত

৭৩ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে করলেন দলের জয়সূচক গোল। লিওনেল মেসির কর্নার থেকে জটলায় বল পেয়েছিলেন এই স্ট্রাইকার। সেখান থেকেই এলো জয়সূচক গোল। ১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘আইসিসি ভারতের হাতের পুতুল’ ক্রিকেট বিশ্ব ভাঙার গুঞ্জন

এক-এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে : তারেক

চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের তৃতীয় শিরোপা কলকাতার

খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মেসির হ্যাটট্রিকে মায়ামির দাপুটে জয়

রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

চলমান তাপপ্রবাহের কারণে মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

কে হবেন নতুন রাজনৈতিক দলের নেতা, আলোচনায় নাহিদ

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, বাধা মানছেন না পর্যটকরা