বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

জামিন পেলেন মেহজাবীন

প্রতিবেদক
editor
নভেম্বর ১৯, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মুচলেকা আদায় সংক্রান্ত মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৬ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়ার আদালতে তারা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

গত ৩ নভেম্বর মামলাটিতে মেহজাবীনের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। তবে তিনি আদালতে হাজির না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে গত ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় মামলা দায়ের করেন। মামলায় মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বাদীর সাথে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবীন চৌধুরী তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার কথা বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লাখ টাকা নেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব, কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করেন।

পরবর্তী সময়ে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাত পরিচয় চার থেকে পাঁচজন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তারা বাদীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। বাসস

সর্বশেষ - অন্যান্য