মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

সুতি শাড়িতেই নজড়কাড়া সাদিয়া আয়মান

প্রতিবেদক
editor
নভেম্বর ১৮, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান যেন প্রতিবারই নিজেকে নতুনভাবে হাজির করেন। অভিনয়ের গুণে যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি ফ্যাশন সেন্সেও তিনি সমানভাবে অনবদ্য। কখনো সাধারণ শাড়ির মায়ায়, কখনো ট্রেন্ডি ওয়েস্টার্ন পোশাকে সব ক্ষেত্রেই তিনি অনায়াসে ছড়িয়ে দেন নিজের স্বতন্ত্র আবেদন। তবে শাড়িতে সাদিয়ার রূপ যেন আরও বেশি নরম, আরও বেশি হৃদয় ছোঁয়া।

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান

সাম্প্রতিক এক ফটোসেশনে নীল শাড়ি ও মানানসই ব্লাউজে সাদিয়া যেন হয়ে উঠেছিলেন এক প্রশান্ত বিকেলের প্রতিচ্ছবি।

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান

নীলের শান্ত রঙে মিশে ছিল একধরনের মুগ্ধতা, যেন চোখের সামনে শান্ত নদীর ঢেউ খেলছে। ইএফ ক্রিয়েশনের ব্লক পাড়ের এই শাড়িতে তিনি বেছে নিয়েছিলেন সম্পূর্ণ মিনিমাল সাজ-অতিরিক্ত কিছু নয়, কেবল সৌন্দর্যের সরল প্রকাশ।

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান

চুল মাঝসিঁথি করে খোলা, হালকা কার্লে দুলছে হাওয়ার ছোঁয়ায়। চোখে সূক্ষ্ম কাজল, ঠোঁটে হালকা ন্যুড শেডের রঙ, আর কপালে ছোট্ট টিপ সব মিলিয়ে এক নিখুঁত স্নিগ্ধতা। যেন বাংলা উপন্যাসের কোনো নায়িকা জীবন্ত হয়ে উঠেছে আধুনিকতার মোলায়েম ছোঁয়ায়।

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান

অলংকারে ছিল কেবল একটি পেনডেন্ট চেইন, কানে ছোট স্টাড, আর হাতে নীল চুড়ি সরল কিন্তু নিখুঁত সমন্বয়।

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান

সাদিয়ার এই এথনিক লুক দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন, কেউ কেউ লিখেছেন, এমন প্রশান্তি শুধু নীলের ছোঁয়াতেই সম্ভব।

সর্বশেষ - অন্যান্য