মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
editor
নভেম্বর ১১, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : যানবাহনে আগুন দেওয়া প্রতিরোধে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে অপরিচিত কাউকে দেখলে পুলিশকে খবর দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ডেকেছে। এরই মধ্যে রাজধানীতে বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। বিভিন্ন স্থানে হচ্ছে ককটেল বিস্ফোরণ।

তবে ১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এখানে বড় ধরনের আলোচনা হয়েছে, যে বিষয়ে আপনাদের একটু সহযোগিতা দরকার। সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিন বন্ধ থাকবে। এই তেল দিয়েও অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে ফেলে।

১৩ নভেম্বর ঘিরে বিশেষ কী ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শক্ত অবস্থানের জন্য আপনারা দেখেছেন আমাদের টহল বাড়ানো হয়েছে। কেপিআইগুলোর (গুরুত্বপূর্ণ স্থাপনা) নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তায় তেল বিক্রি বন্ধ করা হয়েছে।

সন্দেহভাজনদের আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে বলেছেন, এতে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়বে কি না- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনার ছেলেও যদি একটু দুষ্টামি করে আপনি তারে শাসন করেন না? শাসন করতে গেলে কি সমাজে অস্থিরতা বেড়ে গেলো? আপনার কাছে যদি সন্দেহভাজন মনে হয়, কেউ যদি দুষ্কৃতকারী হয় তাকে আপনি ধরবেন। সাধারণ মানুষ জানে না কে সমাজের মধ্যে ঝামেলা করছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই : অধ্যাপক মজিবুর

নির্বাচন ঘিরে চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল শুরু

নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

ড. ইউনূসকে আলিঙ্গন করে ছবি তুললেন পিটার হাস

ছাত্র আন্দোলনে আহত ১৮২ রোগীকে চিকিৎসা দিয়েছে বিএসএমএমইউ

নতুন জায়গায় বাড়ির অনুরোধ ঋতুপর্ণার, এখনো হয়নি রেজিস্ট্রি

ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না, ক্ষমা চাওয়া উচিত- অপুকে বললেন জয়

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা যুবক গ্রেফতার

শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হারল বাংলাদেশ

অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান