বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

আমরা জোট করবো না, নির্বাচনি সমঝোতা করবো: জামায়াত আমির

প্রতিবেদক
editor
নভেম্বর ৫, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করবো না। তবে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনি সমঝোতা করবো। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কাজেই আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেবো। এসময় গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর দুদিনের সাংগঠনিক সফরে বুধবার সকালে সিলেটে পৌঁছান ডা. শফিকুর রহমান। দলটির নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত