বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

মমতার শুভেচ্ছা বার্তার উত্তর দিলেন শাহরুখ

প্রতিবেদক
editor
নভেম্বর ৫, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার মমতার শুভেচ্ছা বার্তার উত্তর দিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিনেতা এবার খুব দ্রুত কলকাতা যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

গত ২ নভেম্বর ছিল শাহরুখ খানের ৬০তম জন্মদিন। বিশেষ এই দিনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানান। এদের মধ্যে অন্যতম ছিলেন মমতা। তিনি ‘এক্স’ হ্যান্ডলে (সাবেক টুইটার) বলিউড তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয় জীবন আরও বিস্তৃত হোক।’

প্রিয় ‘দিদি’র এই ভালোবাসার বার্তা নজর এড়ায়নি শাহরুখের। অবশেষে তিনি তার পোস্টে উত্তর দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অভিনেতা লেখেন, ‘মমতা দিদি, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব।’

শাহরুখের এই মন্তব্যের পর থেকেই তার অনুরাগীরা দিন গুনতে শুরু করেছেন। একটা সময় প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকতেন শাহরুখ খান। তবে গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে তাকে ফেস্টিভ্যালে দেখা যায়নি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১৮৬

নেপালকে হারিয়ে ইতিহাস প্রথম বিশ্বকাপ খেলতে আসা ইতালির

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ বাঘার রনির পাশে ডা: আসাদুজ্জামান

হাসিনা পালিয়ে দিল্লিতে, বাংলাদেশ-ভারত সম্পর্ক তলানিতে : এবিসির রিপোর্ট

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত ১৬ হাজার ৪৮০ ফিলিস্তিনি শিশু

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ এগিয়ে মেয়েরা

সামাজিক মাধ্যমে হাসনাতের স্ট্যাটাস: দুদকের প্রতিবাদ

দেশে বর্তমানে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: শ্রম ও কর্মসংস্থান সচিব

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে হাজার হাজার নেতাকর্মী